এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি গাঁজা গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন ধাওয়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাকিল হাওলাদারের বাড়ি থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাকিল হাওলাদার (২৫), পিতা মতি হাওলাদার, সাং ধাওয়া ২ নম্বর ওয়ার্ড, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর'কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬