পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং অপরজন অটোরিকশার যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।তিনি পেশায় মাক্রোবাস চালক।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক বলেন, নজিপুর- ধামইরহাট সড়কের গাহন মোড় হতে অনুমানিক ৫শ গজ উত্তরে পাকা রাস্তার উপর একটি ড্রামট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান। ঘটনার পর তাদের মরহেদ উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, দূর্ঘটনার পর অজ্ঞাতনামা ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬