প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
ঈদে শোকের আবহ নওগাঁর মান্দার ১৫ পরিবারে

-
-
মাসুদুল ইসলাম
- আহ! রে! ঈদ…
ঈদ মানেই তো আনন্দের আতিশর্য, হাসি আর পরিবারের সাথে সুখের মুহূর্ত। অথচ কিছু পরিবারের জন্য এই ঈদ হয়ে গেলো আজীবনের কান্না!
টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে একসাথে প্রাণ হারিয়েছেন ১৭ জন মানুষ। তাদের সবার বাড়ি নওগাঁ জেলায়। কেউ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, কেউ ছোট ছোট সন্তানের বাবা, আবার কেউ ছিলেন বৃদ্ধ মা-বাবার শেষ ভরসা।
আজ নওগাঁর অনেক ঘরে চুলা জ্বলবে না…
কোনো মা সন্তানের ছবি বুকে জড়িয়ে আহাজারি করছেন, কোনো স্ত্রী এখনও দরজার দিকে তাকিয়ে আছেন এই আশায়— হয়তো মানুষটা ফিরে আসবে?@
কোনো নিষ্পাপ শিশু এখনো বুঝতেই পারেনি, তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। 💔
অনেকে প্রশ্ন করছেন, এত মানুষ ট্রাকে উঠলো কেন?
কারণ তারা ছিল নিম্ন আয়ের মানুষ। কম খরচে পরিবারের কাছে ঈদ করতে ফিরছিলেন। তারা কি জানতেন এটাই হবে তাদের শেষ যাত্রা? জানলে হয়তো কখনোই উঠতেন না…
একটি দুর্ঘটনা শুধু ১৭টি প্রাণ কেড়ে নেয়নি, ধ্বংস করে দিয়েছে ১৭টি পরিবারের পুরো পৃথিবী।
জীবন সত্যিই খুব অনিশ্চিত— মানুষ সকালে ঘর থেকে বের হয়, কিন্তু কেউ জানে না সে আবার ফিরে আসতে পারবে কিনা।
হে আল্লাহ 🤲
নিহত সকল ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধরার তৌফিক দিন।
আপনার একটি শেয়ার হয়তো মানুষকে সচেতন করবে।
সবাই পোস্টটি শেয়ার করে নিহতদের জন্য দোয়া করুন। 🖤
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬