এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :
আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। এই মহিমান্বিত পবিত্র দিনে আমরা কোরবানীর মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে থাকি।
পবিত্র আল কোরআনের সুরা হজ্ব এর ৩৭নং আয়াতে বলা হয়েছে- ‘‘আল্লাহতায়ালার দরবারে কোরবানীর পশুর মাংস কিংবা রক্ত কিছুই পৌছায় না, বরং তোমাদের তাকওয়া তাঁর কাছে পৌঁছায়। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত¦ ঘোষণা করতে পারো-এজন্য যে তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আর সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদের।’’
পবিত্র ঈদ-উল-আযহার এ আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক নওগাঁ বাসী তথা এ দেশের সকল নাগরিকের জীবন।
পবিত্র এ দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। অনন্য এ দিনে আসুন সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর থাকি।
উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশায় বাংলাদেশের সকল বেতার স্রোতা বন্ধুদের ও আন্তর্জাতিক DX-er বন্ধুদের কে এবং নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে নওগাঁ বাসীকে কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
= মোহাম্মদ সাইফুল ইসলাম
জেলা প্রশাসক, নওগাঁ।
(Radio DX-er)
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬