শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে সমাগত পবিত্র ঈদ-উল-আযহা। এ ঈদ শুধু আনন্দের নয়; এটি মানবতার প্রতি দায়িত্ববোধ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত।
ডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা এক শুভেচ্ছা বাণীতে বলেন, কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ ও তাকওয়া। পবিত্র কোরআনের সুরা হজ্বের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন—কোরবানির পশুর রক্ত বা মাংস তাঁর কাছে পৌঁছায় না; বরং পৌঁছায় বান্দার তাকওয়া। তাই ঈদের প্রকৃত শিক্ষা হলো অন্তরের পবিত্রতা ও আল্লাহভীতি অর্জন করা।
তিনি আরও বলেন, ঈদ-উল-আযহার এই পবিত্র দিনে সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে—এটাই হোক আমাদের অঙ্গীকার।
পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সামাজিক সৌহার্দ্য বজায় রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের প্রধান শিক্ষা—এমন আহ্বান জানান তিনি।
অবশেষে তিনি ডেমড়া ইউনিয়নসহ সমগ্র ফরিদপুর উপজেলা ও পাবনা জেলার সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬