মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার কামারপল্লীগুলোতে বেড়েছে কাজের চাপ। উপজেলার বিভিন্ন বাজার ও কামারের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে দা, ছুরি, বঁটি ও চাপাতি তৈরির কাজ। টুংটাং হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো।
কামাররা জানান, কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য মানুষ এখন দা, ছুরি ও কাটারি কিনতে ভিড় করছেন। তবে লোহা, ইস্পাত ও কয়লার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে। ফলে আগের তুলনায় সরঞ্জামের দাম কিছুটা বেশি।
বান্দাইখাড়া হাটের কামার শ্রী সয়ন বলেন, বাপ-দাদার পেশা ধরে রেখেছি। সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদের আগে অনেক ব্যস্ততা থাকে। তবে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে লাভ খুব বেশি থাকে না।
সুটকিগাছা বাজারের কামার আনোয়ার হোসেন জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কাজ করছেন তারা। কিন্তু এবার আশানুরূপ ক্রেতা না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। তিনি এ পেশার মানুষের জন্য সরকারি সহায়তার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬