সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী ২৬ মে ২০২৬।
টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জেলা প্রশাসক জানান, গত ২৪ মে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় আহত কয়েকজনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন। জেলা প্রশাসক তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকারের পক্ষ থেকে বহন করার আশ্বাস দিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল টিম ও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। রাস্তায় যেন কোনো গবাদি পশুর হাট বসতে না পারে, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক নজরদারি করছেন। এছাড়া, ঈদের সময় রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬