জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের স্বর্ণ নারী এসোসিয়েশনের নিজস্ব অর্থায়নে ও শুভানুধারীদের সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও শিশুদের নারীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার কাজ করে আসছে ২০১৮ সাল থেকে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সংগঠনের তালিকা ভুক্ত অসহায় মায়েদের মাঝে ঈদ পূজা এবং বিভিন্ন বিশেষ দিন উপলক্ষে খাদ্য সামগ্রী ছাড়াও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মাঝে পোশাক বই খাতা কলম গাছ সহ বিভিন্ন খেলার সামগ্রী।
ও বস্ত্র বিতরণ সহ নানা বিধ মানবিক সহায়তা প্রদান করে আসছে রংপুরের স্বর্ণ নারী এসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ ও ২৫ শে মে ২০২৬ রবিবার ও সোমবার ১১ টায় রংপুর সাহিত্য পরিষদ সভাকক্ষে ১৭০ জন বয়স্ক অসহায় মায়ের মাঝে এবং ২৬ শে মে মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নগরীর মডার্ন এলাকায় কুঠিপাড়া আদিবাসী স্কুল চত্বরে ৩৫ জন মুসলিম শিক্ষার্থী ও বয়স্ক মায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে প্রত্যেক মায়ের জন্য চাল ৫ কেজি, পোলাও চাল ২ কেজি, তেল ৫০০ মিলিমিটার, ছোলার ডাল ১ কেজি, মাংসের মসলা এক প্যাকেট, কাপড় কাচা সাবান,ও দুইটি মিনি লাক্স সাবান, বিতরণ করা হবে। স্বর্ণনারীএ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা বলেন আমাদের অধিকাংশ নারীর অবস্থা ও অবস্থানগত ভাবে ভালো নেই । নারী ও কন্যা শিশুরা যৌন নির্যাতন, ধর্ষণ সহ শারীরিক ও মানসিক ভাবে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমানে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর মেরে ফেলা ভয়াবহ আকারে বেড়েছে। নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণ ও যৌন নির্যাতন সহ সকল প্রকার নির্যাতন ও সহিংসতা বন্ধে প্রয়োজন সামাজিক সচেতনতা ও আইনের শাসন। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা। প্রতিটি পরিবার ও এলাকায় একজোট হয়ে এ সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং সামর্থ যাদের রয়েছে তাদের প্রতি আহ্বান গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াবার। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের স্বর্ণ নারী এসোসিয়েশনের সহ সভাপতি নাজমুন নাহার দীনা, সাধারণ সম্পাদক মাহফুজা হাসনাত ডায়না, অর্থ সম্পাদক সামসে আরা পারভিন, নির্বাহী কমিটির সদস্য ডাঃ ফ্লোরা শাহিন আক্তার, এ্যাডভোজেট শামীমা আক্তার শিরীন, মোর্শেদা বেগম সদস্য কানিজ ফাতেমা, সহ সংগঠনের সদস্য গণ উপস্থিত ছিলেন এবং ইস্কুলের শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬