এম আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার :
চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ গ্রামের ৯ যুবক।
(২৬ মে মঙ্গলবার ) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক সঙ্গে ৬ যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর গ্রামের সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজায় আরও তিনজনকে দাফন করা হয়। এদিকে নিহত যুবকদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল নামে রাজেন্দ্রবাটি গ্রামে। এখনও এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। শোকে স্তব্ধ রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মুশিদপুর গ্রাম।জানাজায় উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও মোস্তাফিজুর রহমান সুমনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬