পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
সৌদি আরবের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় অর্ধশতাধিক মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করে ঈদ উদযাপন করেছেন। গত ১০ বছর ধারাবাহিকভাবে উদযাপন করে আসছেন। বুধবার (২৭ মে) সকাল ৮ টায় উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় জামাত শুরু হয়। ধর্মীয়রীতি অনুযায়ী তারা পশু জাবাই করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটির সভাপতি বাবু বলেন, গত ১০ বছর ধরে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬