সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ রুমন। একই সাথে তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শরীফ রুমন বলেন, "ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে প্রতিবছরই এক অনন্য শিক্ষার বার্তা নিয়ে আসে। কোরবানি আমাদের শুধু পশু উৎসর্গ করতে শেখায় না, বরং নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতা বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা যোগায়।"
তিনি আরও বলেন, "দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা যেন ত্যাগের সঠিক শিক্ষা বুকে ধারণ করে একে অপরের পাশে দাঁড়াতে পারি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই ঈদ যেন সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যণ বয়ে আনে।"
শুভেচ্ছা বার্তার শেষাংশে চন্দ্রিমা থানা বিএনপির এই শীর্ষ নেতা রাজশাহী মহানগরীর সর্বস্তরের জনসাধারণ এবং দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬