সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের তরুণ নেতা মােঃ মাহমুদ হাসান লিমন। তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় মাহমুদ হাসান লিমন বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। এই ঈদ কেবল পশু কোরবানির উৎসব নয়, বরং আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও অনৈক্য কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান শিক্ষা।"
তিনি আরও বলেন, "রাজশাহী মহানগরের সকল স্তরের মানুষ যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এটাই আমার প্রত্যাশা। মহামারি, অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতা কাটিয়ে এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি। দল-মত নির্বিশেষে আমরা সবাই যেন ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।"
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।
"সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা— ঈদ মোবারক!"
মােঃ মাহমুদ হাসান লিমন (সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক, নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদল, রাজশাহী)।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬