মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় সুবিধা বঞ্চিত ও দুর্যোগ ঝুঁকিতে থাকা মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। শুক্রবার সকালে উপজেলার গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমে ৫৩৭ জন উপকারভোগীর প্রত্যেককে ২ কেজি করে কুরবানির মাংস প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়াতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ওমর ফারুক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার, গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন সেলিম এবং ইউপি সদস্য খোকন মিয়া। ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহা উপলক্ষে আমতলী উপজেলায় মোট ১ হাজার ২২৫ জন উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে কুরবানির মাংস বিতরণ করা হবে। জে/এ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬