কুরবানীর ঈদ
মোঃ রফিকুল ইসলাম
আকাশে উঠেছে কুরবানীর চাঁদ
ভেঙ্গে গেছে সব না পাওয়ার বাঁধ।
ঈদের দিন সকালে সেমাই, পায়েস খাবো
ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাবো।
নতুন পোশাকে সাজে ছোট-বড় সবাই
কোলাকুলি করে বলে, ঈদ মোবারক ভাই।
নামাজ শেষে কোলাকুলি বুকে মেলানো বুক
একটি দিনে ভূলে যাওয়া হাজার দিনের দুখ।
ত্যাগের মহিমায় শুদ্ধ হোক প্রাণ
আল্লাহর নামে হোক পশু কুরবানী দান।
মাংসের ভাগে হাসবে সবাই ঘুচবে হাহাকার
একই সাথে আনন্দ আজ ছড়াবে সবার।
এটা হলো রবের বিধান আমরা সবাই মানি
আল্লাহ যেন কবুল করেন মোদের কুরবানী।
জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬