ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় জামগাছে উঠে পাকা জাম পাড়তে গিয়ে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি কৃষক ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের সড়কের পাশে থাকা একটি জামগাছে পাকা জাম দেখে নাজমুল গাছে ওঠে। একপর্যায়ে উঁচু ডালে অবস্থানকালে তার পা ফসকে নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, “ঘটনাটি দুর্ঘটনা জনিত। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬