
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীর দক্ষিণ তীর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে শিকল পরানো ছিলো।
সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোতপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা যমুনা নদীর পাড়ে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা চৌহালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। পরবর্তীতে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
a/j
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬