ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে বহমান সর্বগ্রাসী যমুনা নদীর ভাঙনরোধে ডান তীরে দ্রুত টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২জুন) সকাল ১১টায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাস্তুহারা পরিবার ও এলাকাবাসির উদ্যোগে ভান্ডারবাড়ি তালুকদার বাড়ির সামনে নদীতীরে প্রায় এক ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে বাস্তাহারা পরিবারের শত শত নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক জাহিদুল ইসলাম, নাট্যকার জাহিদ হাসান সাগর ও শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুবেল মাহমুদ, যুবদল নেতা বাবলু মিয়া, শ্রমিকদল নেতা স্বপন মাহমুদ,. কৃষকদল নেতা হজরত আলী, সমাজসেবক আব্দুল লতিফ, শফি, জহুরুল প্রামানিক, চাঁন মিয়া, নরুল ইসলাম, জাহিদুল, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান ও শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, ১৯৮৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ সময়ে যমুনার আগ্রাসনে অসংখ্য মানুষ তাদের ভিটেমাটি হারিয়েছেন। হারিয়ে গেছে ভান্ডারবাড়ি, ভূতবাড়ি, বানিয়াজান, কচুগাড়ি, নিউ সারিয়াকান্দি, বৈশাখী, রাধানগর, পুখুরিয়া, সারিয়াকান্দি, রঘুনাথপুরসহ আরো অনেক গ্রাম। যে গ্রামগুলো টিকে আছে সেটাও যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হওয়ার পথে। এলাকাবাসির প্রাণের দাবি এসব গ্রামের ফসলি জমি সহ বসতবাড়িঘর রক্ষার জন্য যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।
বক্তাগণ আরো বলেন, কিছু কাজ করতে এসে বালুভর্তি জিওব্যাগ কিনারায় না ফেলে চরের মধ্যে ফেলে রেখেছে যা তাদের কোন কাজেই আসছে না। এলাকাবাসি মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততম সময়ের মধ্যে তারা যেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে যমুনা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬