আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
ঢাকায় গ্রেফতার ফেসবুকে স্ট্যাটাসে ভাইরাল আলোচিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা'র সাবেক সহ-সভাপতি এস.এম সাদ্দামকে ঢাকা থেকে গ্রেফতারব করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ জুন-২০২৬ খ্রি.) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের ফেসবুক পোস্টে তাকে গ্রেফতারের বিষয়টি ভাইরাল হয়েছে।
এসব ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ছাত্রলীগ নেতা এস.এম. সাদ্দামকে ঢাকা'র গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, আমিও ফেসবুক পোস্টে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি দেখেছি। তবে ঢাকা গোয়েন্দা বিভাগ থেকে কোন মেসেজ পাইনি। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬