আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার (৫জুন-২০২৬খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওবায়দুল হক রুমি তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হলেন, জেলা মৎস্যজীবীলীগের যুগ্ন- আহ্বায়ক ও সদর উপজেলার বাঐতারা গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন, বাগবাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও হরিনা গোপাল গ্রামের মৃত জালাল সেখের ছেলে মোঃ শুকুর মাহমুদ, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ধলডোব গ্রামের মৃত ভোলা শেখের ছেলে মোঃ ময়নুল হক এবং পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবলীগের সদস্য দত্তবাড়ি মহল্লার মোঃ রফিকের ছেলে মোঃ রাব্বি। এর আগে বৃহস্পতিবার (৪ জুন-২) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সিরাজগঞ্জ সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ৪ আওয়ামী লীগ নেতার মধ্যে একজনকে হত্যা মামলায় বাকী তিনজনকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জেলা মৎস্যজীবী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী'র বাসায় আগুন দিয়ে ২ ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। বাকী ৩ জনকে বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬