সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজপাড়া থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের বাবার নাম সাজু, বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেই মসজিদ বাকীর পিছনে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১ টার দিকে তারা এই সংক্রান্ত একটি টেলিফোন পান। তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে বৈদ্যুতিক পোলে ঘুঘু পাখির বাসা থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বাড়ির টিন ও তারের সাথে জড়িয়ে কিশোর সাজ্জাদ ঝুলে ছিলো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগীতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বেলা সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬