আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ-
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতিসহ ৬ জন কানুনগো পদে পদোন্নতিজনিত ও ৩ জন ভূমি সহকারী কর্মকর্তা অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এতে অনুষ্ঠানে সাধারণ সভা শেষে পদোন্নতি জনিতদের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অবসরজনিতদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে, শনিবার (৬ জুন-২০২৬ খ্রি.) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের স্থানীয় কুটুম বাড়ি রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, স্মারক সন্মাননা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা'র সিনিয়র সহ-সভাপতি খন্দকার তারিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাছান আলী৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপদেষ্টা কেন্দ্রীয় এবং সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি রেজাউল করিম, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ খায়রুল হাছান। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ রেজাউর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার কর্মকর্তা-মোঃ ফজলুল হক, হাজী বেল্লাল হোসেন, আনোয়ার হোসেন কানুনগো আলহাজ্ব মোঃ রেজাউর রহমান কেন্দ্রীয় উপদেষ্টা, মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কানুনগো, মোক্তাল হোসেন, মঈন উদ্দিন, মনসুর আলী, সেলিম মিয়া, নাজমা খাতুন, সেতারা বেগম, ভূমি সহকারী কর্মকর্তা জাহিদুল আলম জাহিদ, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা প্রমুখ। আলোচনা শেষে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জেলা কমিটির শুন্য পদ পূরণ করে আলহাজ্ব মোঃ রেজাউর রহমান টুটু সভাপতি মঈন উদ্দিন আহমদ কে সিনিয়র সহ-সভাপতি ও জাহিদুল ইসলামকে সহ-সভাপতি পদে নির্বাচন করে একটি শক্তিশালী কমিটি পুনর্গঠন করা হয় ও প্রথম অধিবেশন সমাপ্ত করা হয়।
দ্বিতীয় অধিবেশন নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউর রহমান টুটু সভাপতিত্বে পদোন্নতি প্রাপ্ত কানুনগো ও অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাদের বিদায়ী অনুষ্ঠানে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এবং শেষে নবনির্বাচিত কমিটির সৌজন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬