বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
শনিবার , ৬ জুন সন্ধ্যা ৬টার দিকে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নে এলডিপি সমর্থক আল রাফিউল সাথীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের স্থানীয় ক্যাডারদের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসীরা সাথীর বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
সাথীর মা জানান, স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং বর্তমানে ক্ষমতাসীন বিএনপিতে যোগ দিয়েছে, তারা দীর্ঘদিন ধরে তার ছেলেকে হুমকি দিয়ে আসছিল। তার দাবি, সাথীর অপরাধ হলো তিনি ক্ষমতাসীন দলের বাইরে থেকে এলডিপির রাজনীতি করেন।
তিনি আরও বলেন, “আমার ছেলেকে বাড়িতে না পেয়ে তারা বাড়িতে লুটপাট চালায়। তারা জানতে চায় আমার ছেলে কোথায়। তারা হুমকি দিয়ে বলে, এলডিপির কার্যক্রমে অংশগ্রহণ করলে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখলে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই মেরে ফেলা হবে।”
পুলিশে অভিযোগ করেছেন কি'না জানতে চাইলে সাথীর মা লিলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, এর আগেও তার ছেলেকে মারধর করে গুরুতর আহত করা হয়েছিল। কিন্তু থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় এবং জানায়, ক্ষমতাসীন দলের কারও বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না।
সূত্র আজকের বসুন্ধরা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬