সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-
দ্বিতীয় দিনের মত চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।
সোমবার ছয় দফা দাবিতে তারা বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা।
এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। ইন্টার চিকিৎসকরা ওয়ার্ডে দায়িত্ব পালন না করায় কেবল জরুরী চিকিৎসা চলছে। তবে মিড লেভেলের ডক্টর দিয়ে সংকট মোকাবেলা করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬