মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,
পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে মকছেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই মোজাফফর হোসেন (৩০) আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই বৃষ্টির সময় জমিতে শুকাতে দেওয়া বাদাম রক্ষার জন্য প্লাস্টিকের আচ্ছাদন দিতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকছেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মোজাফফর হোসেন চিকিৎসা নিচ্ছেন।
৮ নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির সময় জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাই আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর ছোট ভাই মকছেদুল ইসলামের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে মকছেদুল ইসলামের মৃত্যু বজ্রপাতের কারণেই হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬