মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকার মূল্যে গাড়ি ও অবৈধ কাঠ জব্দ।
মারিশ্যা জোন জানান ৮ জুন গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্প হতে নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন খাঁন এর নেতৃত্বে টহল দল প্রশিক্ষণটিলা বাঙ্গালিপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ০২টি চাঁদের গাড়ীসহ বহনকৃত কাঠ ফেলে চোরাকারবারী ও চালক গহীন পাহাড়ের মধ্যে গাঁ ঢাকা দেয়।
পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পাহাড়ে তল্লাশী করে চালক/চোরাকারবারীদেরকে পাওয়া না যাওয়ায় মালিকবিহীন ০২টি চাঁদের গাড়ীসহ অবৈধ ১০৪.৩৩ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠ ও যানবাহনের সিজার মূল্য ২৪,৬৯,৪৮৫/-
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬