এনামুল হক:
সিরাজগঞ্জের কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে দুটি গরু এবং একটি ছাগল মারা গেছে। বজ্রপাতে আহত হয়েছেন এক গৃহবধু। গত সোমবার (৮ জুন) রাতে উপজেলার শুভগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কুদ্দুসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লেগে একটি গাভী ও একটি ছাগল পুড়ে মারা যায়। এসময় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার ( ৯ জুন) সকালে একই ইউনিয়নের ৮ নং চর বড় বাড়িয়া গ্রামে কৃষক আনিসুর রহমানের একটি ষাঁড় গরু বজ্রপাতে মারা গেছে। গরুটির মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
একই সময়ে ওই গ্রামের আনিস মল্লিকের স্ত্রী শাহিদা বেগম বজ্রপাতে মারাত্মক আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
খবর পেয়ে ওইদিনই বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে যান। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও ইউপি সদস্যগণ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক সরকারি ত্রাণ তহবিল হতে ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬