এনামুল হক:
সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার মেঘাইতে অবস্থিত গুদাম কর্মকর্তার কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
নিলামে মোট ১৬ জন ব্যবসায়ী অংশ নেন। এতে সর্বোচ্চ দরদাতা মেঘাই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম প্রতি কেজি ২৫ টাকা দরে (যোগ ভ্যাট আইটি) নিলামের মোট ৩.০২০ মেট্রিক টন চাল ক্রয় করেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, গুদাম কর্মকর্তা অলিউর রহমান, কাজিপুর থানা পুলিশের উপ পরিদর্শক আসাদ।
উল্লেখ্য নিলামকৃত চালগুলো গত ১৫ মার্চ রাতে উপজেলার চালিতাডাঙ্গা পুরাতন খাদ্যগুদামের দক্ষিন পাশের জঙ্গলে অভিযান চালিয়ে উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬