এনামুল হক:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম আর নেই। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি তিন ছেলে এবং এক পালিত মেয়ে রেখে গেছেন।
বুধবার বেলা এগারটায় উপজেলা প্রশাসনের পক্ষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং যথাযথ রাষ্ট্রীয় সম্মান জানান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এরপর জানাযা শেষে তাকে কবিহার জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬