পারভেজ হাসান, মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৬ খ্রিঃ উপলক্ষে সিলেট বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা। বুধবার (১০ জুন) সিলেট বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস। এই আয়োজনের সকল প্রতিযোগীকে পেছনে ফেলে বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো: আমিনুল ইসলাম সৌরভ।
উল্লেখ্য যে, সর্ব প্রথম ইউনিয়ন পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউনিয়ন থেকে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের সাথে ১ম স্থান অর্জন করে এই সাফল্য ধরে রাখে। এর আগে মৌলভীবাজার জেলার ৮৩ টি ইউনিয়নের প্রতিযোগি এই খেলায় অংশগ্রহণ করলেও সবাইকে হারিয়ে ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে সুযোগ পায়।
আগামী রবিবার (১৫ জুন) ঢাকা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তার মেন্টর ও শিক্ষক পাবেল মাহমুদ। তিনি আরও বলেন - ছেলেটা পড়ালেখায় খুবই ভালো এবং মেধাবী। খেলাধুলাও বেশ পটু। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। তার এই সাফল্যে এলাকা জুড়ে বইছে খুশির হাওয়া। তাকে দেখতে পাড়া প্রতিবেশীরা বাড়িতে ভিড় জমাচ্ছেন, জানাচ্ছেন শুভেচ্ছা। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬