সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
বিলাইছড়িতে নতুন উদ্যোগ, বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা বিষয়ক সভা (বিজ্ঞান মেলা) ও স্থল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কীম, এসইডিসি এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায় এ মেলা করা হয়। পরে হলরুমে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদয়ালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, নকিব হোসেন, মান্না বিশ্বাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এডিসন চাকমা, রিবেং চাকমা, বিশ্ব বাবু চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসের অজয় কুমার বড়ুয়া, শিক্ষার্থী তীর্থ ঘোষ প্রমূখ।
পরিকল্পিত ফ্লোটিং ভেজিটেবল ফার্মিং, ডিএসি, পরিকল্পিত গ্রাম প্রদর্শনী করা হয়। এতে অংশগ্রহণ করেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়। মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়। বক্তারা, স্টার্ট আপ, বিজ্ঞান, ইনোভেশন আইডিয়া এবং শোকেসিং বিষয়ে কথা বলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬