গাড়িতে যাচ্ছি ঢাকা
মোঃ রফিকুল ইসলাম
গ্রাম পেরিয়ে মেঠো পথ ছেড়ে যাচ্ছি আমি ঢাকা,
সবুজ ধানের গন্ধ মাখা গাঁয়ের স্মৃতি হৃদয়েতে রাখা।
গ্রাম থেকে গাড়ির চাকা ছুটে চলে অবিরাম,
পেছনে ফেলে নদী-নালা আর পরিচিত সব গ্রাম।
ভিড়ের চাদরে ঢাকা অচেনা শহর ইট-পাথরের মেলা,
যানজটে কেটে যায় দুপুরের রোদ বিকালে নামে বেলা।
তবুও এ শহরে স্বপ্নেরা খোঁজে জীবিকার নতুন ঠিকানা,
গাড়ির জানালায় চোখ রেখে ভাবি কত অচেনা অজানা অচেনা।
জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬