মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলামের পিতা মরহুম আব্দুল হাকিমের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ জুন) বাদ আসর অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা চত্বরে আয়োজিত জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুমকে উপজেলা পরিষদ কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশগ্রহণকারীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ মরহুম আব্দুল হাকিমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬