মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাবরভাঙ্গা গ্রামে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৫) নামে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে নজরুল ইসলামসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য নজরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
আহত অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নজরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডাবরভাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬