পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” উপলক্ষে এক বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা'র সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, সহকারী প্রোগ্রামার শামছ -ই - তাবরিজ, নজিপুর সরকারি কলেজের প্রভাষক রায়হান, খিরশীন এস. কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ সাংবাদিক ও সুধিজন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনীতে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রকল্প, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত মডেল ও প্রকল্পের কার্যকারিতা প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে। বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে জাতীয় পর্যায়েও “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং” কর্মসূচি চালু হয়েছে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরা প্রকল্প নির্বাচন করা হয় এবং তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬