ফয়সাল, স্টাফ রিপোর্টার-
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার ৯ নং মথুরাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের। কর্মসূচির আওতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি সরকারের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব ও আশরাফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম (শফি), বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ্ আলী, ছাত্রদল নেতা রেজভী সাগর, স্বেচ্ছাসেবক দলনেতা নুহুজ্জামান, আইসিটি উদ্যোক্তা রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬