ফয়সাল, স্টাফ রিপোর্টার-
দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছমিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বিএনপি নেতা ছানোয়ার হোসেন, মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাসেল মাহমুদ, সমাজসেবক ফোরহাদ হোসেন প্রমূখ। সারা দেশের ন্যায় ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকায় এক যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহারে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দিয়ে ছিলেন। রাষ্ট্রীয় ভাবে সেই কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬