স্টাফ রিপোর্টারঃ
দিরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবগঠিত পৌরসভা শাখার আহ্বায়ক কমিটির সাধারণ সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার দুপুরে পৌরসদরের একটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক বকুল বণিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বিশ্বজিৎ রায় বিশু। সভার শুরুতে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শুধু ধর্মীয় উৎসব আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য অসীম রায় চৌধুরী, মৃদুল কান্তি রায় চৌধুরী, রবীন্দ্র বৈষ্ণব, দীপংকর বণিক, হিল্লোল পুরকায়স্থ, মনি শংকর রায়, সুরঞ্জন পাল, প্রীতি দেবনাথ, ধনঞ্জয় নন্দী, রনদা তালুকদার, মানিক চৌধুরী, দেবাশীষ দাস, সঞ্জয় তালুকদার, দয়াময় দেবনাথ ও সুমন রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, আসন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনে পৌরসভার সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬