এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন ২০২৬) রাত আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মো. রাহাত কবিরাজ (৩৪)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাহাত কবিরাজ নিজ ভান্ডারিয়া এলাকার বাসিন্দা। তিনি শহিদুল কবিরাজের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬