এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
নওগাঁ জেলার পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নওগাঁ জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।
জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬