ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিনেসস (বিজ) এর স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজনে বগুড়ার ধুনট উপজেলায় বিনামূল্যে একদিনের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মেডিসিন, গাইনি, নবজাতক ও শিশুরোগ বিষয়ে প্রায় ৩শত রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিনেসস (বিজ) এর সিনিয়র সহকারি পরিচালক মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজের সিনিয়র জোনাল ব্যবস্থাপক সাইদুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিষ্টন, বিজ স্বাস্থ্য সেবা প্রকল্পের ব্যবস্থাপক মোজাহার আলী, ধুনট শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা ও শিক্ষক তসলিম উদ্দিন। উল্লেখ্য, দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা প্রদান করেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম অনু ও ডা. নাজমুল হোসেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬