এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া ফুটবল একাডেমি আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা সায়েম মাহমুদ পিপিএম, পুলিশ সুপার, বগুড়া। রবিবার (১৪ জুন ) মোহা. জিললুর রহমান উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মো. ইব্রাহিম আলী (ওসি) সদর থানা বগুড়া। মো. শাহাকুল ইসলাম সবুজ ম্যানেজিং পার্টনার, ইউ জি এইচ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ও ৪নং এরুলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ। সভাপতিত্ব করেন, শহিদুল ইসলাম শহিদ সভাপতি, বগুড়া ফুটবল একাডেমি। সভায় এরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। আলোচনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক বিরোধী গণসচেতনতা তৈরীতে সকলে মিলে, মাদকাসক্তি মুক্ত বগুড়া গড়তে একমত পোষণ করেন। ডিএনসি-বগুড়া'র পক্ষ থেকে উপস্থিত জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬