আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
"মাদকমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে- সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন ও অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (১৫ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন,মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে বন্ধ করতে সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে। মাদক ভয়াবহ ব্যাধি, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে এবং নিজ নিজ এলাকা থেকে মাদককারবারী ও সেবনকারীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজিনা আক্তার তিনি বলেন, মাদকদ্রব্য নির্মূল করতে এর কূফল সম্পর্কে জানাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাদকবিরোধী সচেতনতা সভা করতে হবে। পরিবার ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এমন সচেতনতামূলক সভার প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম-তিনি মাদকের ভয়াবহতারোধে এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে মাদক বিরোধী সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন। এ সময়ে ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষার্থীরা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সিরাজগঞ্জ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের কর্মকর্তা, অভিভাবকদের একাংশ উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬