আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
"প্রলোভনে মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" এই প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জ সদরে "বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬" উদযাপন উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি, সিরাজগঞ্জ সদর আয়োজনে, সোমবার (১৫ জুন) দুপুরে৷ সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস। এসময়ে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জিয়া,সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, বহুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রিমন হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা-তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬