আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সোমবার (১৫ জুন) ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজে "জাতীয় প্রাথমিক শিক্ষা পদক"-২০২৬ খ্রিঃ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম রিফাত জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। মোঃ আব্দুল মান্নান ও মোছাঃ সাজেদা খাতুন এর ছেলে রিফাত বেতবাড়ি সপ্রাবি এর ৫ম শ্রেণির শিক্ষার্থী।
বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন আল্লাহ রব্বুল আলামীন প্রতিটি মানুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও গুনাগুন দিয়ে সৃষ্টি করেছেন। রিফাত তাদের মধ্যে উন্নতম একজন। প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদে শিক্ষার্থী আজ বাংলাদেশের শ্রেষ্ঠ দৌড়বিদ। শুধু তাই নয় রিফাত দীর্ঘ লাফে অংশগ্রহণ করেও (প্রথম স্থান থেকে মাত্র ০.৩ ইঞ্চি কমের জন্য) দ্বিতীয় স্থান অর্জন করেছে। তার এই অর্জনে আমার সকল সহকর্মী, অভিভাবক মণ্ডলী, শিক্ষার্থী, উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষা পরিবারের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের অনুপ্রেরনায় রিফাত এর এই অর্জন। উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান বলেন রিফাত শুধু বিদ্যালয়ের মুখই উজ্জ্বল করেনি উপজেলা, জেলা, বিভাগ এবং এখন দেশের সেরা দৌড়বিদ হিসেবে সকলের মুখ উজ্জ্বল করেছে। শুধু তাই নয় উল্লাপাড়া উপজেলা থেকে এবছর চারটি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করেছে। ইতিপূর্বে শ্রেষ্ঠ বিদ্যালয় প্রতিযোগিতায় উল্লাপাড়া সপ্রাবি এবং আগামীকাল মোহনপুর মডেল সপ্রাবি এর ক্যামিলিয় রায় নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। রিফাত দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উল্লাপাড়া উপজেলাকে দেশের মধ্যে সুপরিচিত করে তুলেছে। প্রতিযোগিতা শেষে কৃতি এই শিক্ষার্থীকে ক্রেস্ট উপহার দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ.ন. ম. এহছানুল হক মিলন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬