স্টাফ রিপোর্টার:
জীবনের সামগ্রিহ বিকাশে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। আজ সোমবার কলেজের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
আজ সোমবার(১৫ জুন) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলেজের ক্যালেন্ডার দিয়ে বরণ করে নেন কলেজজের শিক্ষকগণ। একই সাথে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম আরও বলেন, “আজকে যারা এই কলেজের শিক্ষা জীবন শুরু করেছো তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।মেধা ও মনন গঠনে তোমরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। উচ্চশিক্ষার এই নতুন যাত্রায় জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে-এটাই আশা করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহমানের সভাপতিত্বে ও ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান,ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল আলম,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিন্নাতুন্নেছা,প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মরিয়ম আক্তার ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক খন্দকার শিহাব।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল হাসিব, শাহানাজ পারভীন ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য প্রভাষক শিবু চন্দ্র অধিকারী,রঞ্জিত কুমার রায়,তানজিলা আক্তার প্রমূখ।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬