এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া জেলার আদমদীঘি থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান মহড়া এবং জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ জুন) মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ঘোষণা দিয়ে বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার রেলওয়ে স্টেশন সংলগ্ন ইয়ার্ড কলোনির (বটতলা) এবং সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পাশে অটো সিএনজি স্ট্যান এর পাশে এলাকায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সচেতনতা মূলক সভা করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া। সভায় ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় অভিশাপ। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ তথা আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। তবে আমাদের এই ধরনের উদ্যোগ কে আপনাদের সমর্থন ও সহযোগিতা করতে হবে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন,মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক সংক্রান্ত তথ্য থাকলে জনগণকে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। এ ছাড়াও তিনি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানান। এ সময় আদমদিঘী থানা ওসি তদন্ত শহিদুল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ি কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যক্তিরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬