মাকসুদুল হক, হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি-
সোমবার ১৫ জুন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্থানীয় চরপাড়া বাজারে সোমবার (১৫ মে) বিকেলে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, ক্ষেত মজুর নেতা আবু তোয়াব অপু, কৃষক সমিতির জেলা সংগঠক তোফাজ্জেল হোসেন লস্কর, ক্ষেত মজুর নেতা আবু বকর সিদ্দিক, শাকিল আহমেদ প্রমুখ। এ সময় সর্ব্বসম্মতিক্রমে রঘুনাথপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক রেজাউল করিমকে সভাপতি ও আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়েছে।
প্রিন্ট মিডিয়া ও গণমাধ্যম কর্মী দের উপস্থিতে অনুষ্ঠিত সভায় ক্ষেত মজুর নেতৃবৃন্দ, ক্ষেত মজুরসহ গ্রামীণ মজুরদের বেঁচে থাকার জন্য সারা বছর কাজ, ন্যায্য মজুরি, ইজারা বাতিল করে বাঁওড়-বিল-খাস জলাশয়ে জেলে-মজুর-ভূমিহীনদের সামাজিক মালিকানা, পেনশন, রেশন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার জোরদার দাবি জানিয়েছেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬