মোঃ শাহজাহান আলী
কাজিপুরে ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় একজন গৃহবধূ একটা চোখের দৃষ্টি হারিয়েছেন। বিশেষজ্ঞ ডাক্তারগণ ওই গৃহবধূর চোখের দৃষ্টি আর ফিরবে না বলে জানিয়েছেন। ভুক্তভোগী গৃহবধূর নাম রানী খাতুন, তিনি কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের মীরারপাড়া গ্রামের রাজিব মিয়ার স্ত্রী বলে জানা গেছে। ভুক্তভোগীর স্বামী রাজিব মিয়া কাজিপুর থানায় দেয়া অভিযোগে ও সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে জানান, গত ৫ জুন তার স্ত্রী রানী খাতুন সাংসারিক কাজ করার একপর্যায়ে চোখে কিছু পড়ার অনুভব করেন। এতে করে চোখে জ্বালা যন্ত্রণা করতে থাকে। তখন তিনি একই গ্রামের আলিমুদ্দিনের পুত্র হায়দার আলীর উদগাড়ি বাজারের ওষুধের দোকানে যান এবংচোখ দেখান। ওই সময় ডাক্তার হায়দার আলী চোখের পরীক্ষা নিরিক্ষা না করে ওই গৃহবধূকে সি এইচ আই পি ডি নামক একটি আই ড্রপ প্রদান করেন। গৃহবধুরস্বামীর অভিযোগ ওই ড্রপটা ব্যবহার করার পরে তারস্ত্রীর চোখের অসুখ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকেএবং চোখে দেখতে নাপাওয়ায় গত ১৪ জুন তিনি তার স্ত্রী কে নিয়ে সিরাজগঞ্জ সদর চক্ষু হাসপাতালে নিয়ে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরীক্ষা-নিরিক্ষা শেষে গৃহবধূরানি খাতুনের চোখ সম্পূর্ণভাবে দৃষ্টিহীন হয়ে গেছে বলে উল্লেখ করেন। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে কান্না জড়িত কন্ঠে গৃহবধুওই ভুয়া চিকিৎসকের শাস্তির দাবী করেছেন।অপরদিকে অভিযোগ বিষয়ে কথিত ডাক্তার হায়দার আলীর সাথে কথা বললে তিনি তার চিকিৎসা বিষয়ে কোন কাগজপত্র দেখাতে পারেনি। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ডাক্তার ওই গৃহবধুকেচিকিৎসা দেন নাই বা রানী খাতুনকে চেনেন না বলে উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬