আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)'র বাস্তবায়নে স্টার্ট নেট ওয়ার্কের সহযোগিতায়, বুধবার (১৭ জুন-২০২৬ খ্রি.) দুপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে কর্মশালায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিন প্রমুখ। কর্মশালায় বন্যায় প্রস্তুতি ও আগাম জরুরি পরিস্থিতি মোকাবিলা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আঃ বাছেদ। এ সময়ে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম, ডিএসবি পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আজিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোছা. রেবেকা সুলতানা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এ.কে.এম. আনোয়ারুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন রশিদ খান হাসান, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ঈসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক হীরকগুন, সিনিয়র সাংবাদিক মো. আজিজুর রহমান মুন্না, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, এনডিপি এনজিওর উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান এবং অনুষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা করেন, এনডিপির এনজিওর শিক্ষা বিষয়ক উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। এ সময়ে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিওর কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকগণ। উক্ত কর্মশালায় আলোচনা করা এবং বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি, দুর্যোগকালীন সতর্কতা এবং বন্যা-পরবর্তী পুনরুদ্ধার-এই তিন ধাপে সচেতনতা ও সু-নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়। জরুরি পরিস্থিতির ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বন্যার পূর্বে করণীয়-নিরাপদ আশ্রয় ও প্রস্তুতি- বাড়ির ভিটা বা বসার ঘর তুলনামূলক উঁচু স্থানে তৈরি করতে হবে। নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস শুনতে হবে। জরুরি কিট (Emergency Kit) শুকনো খাবার (চিঁড়া, মুড়ি, গুড়), বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, মোমবাতি, দেশলাই এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পলিথিনে মুড়িয়ে সংরক্ষণ করতে হবে। বিশেষ করে পশুপাখি ও সম্পদ গৃহপালিত গবাদি পশুর জন্য উঁচু স্থান বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখবেন। স্বাস্থ্য ও স্যানিটেশন- টিউবওয়েল ও টয়লেট যথা সম্ভব উঁচু স্থানে স্থাপন করুন, যাতে বন্যার পানি সহজে তলিয়ে না যায়। বন্যাকালীন করণীয়-নিরাপদ স্থানে অবস্থান-চারপাশের পানি বাড়তে শুরু করলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ উঁচু স্থান বা নিরাপদ সরকারি আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে।
পানিবাহিত রোগ প্রতিরোধঃ- কখনো বন্যার পানি পান করা যাবে না। নলকূপের পানি নিরাপদ মনে না হলে অবশ্যই ফুটিয়ে পান করতে হবে বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করার পরামর্শ দিতে হবে।
সতর্কতা ও বিদ্যুৎ সংযোগ-বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ রাখুন। বন্যার পানিতে হাঁটাচলা করা থেকে বিরত থাকুন, কারণ এতে বিষাক্ত সাপ বা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। শিশু ও দুর্বলদের সুরক্ষা-শিশু, গর্ভবতী নারী, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নিন। বন্যা-পরবর্তী করণীয়-ঘরবাড়ি পরিষ্কার-বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়িঘর ও চারপাশ ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা-পানিবাহিত রোগ (যেমন-ডায়রিয়া, আমাশয়) বা চর্মরোগ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিতে হবে। ক্ষয়ক্ষতি নিরূপণ-ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বা সাহায্যকারী সংস্থার সহায়তা গ্রহণ করার পরামর্শ দিতে হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬