এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামে আনসার ও ভিডিপি ক্লাব দীর্ঘ ১৫ বছর নিষ্ক্রিয় ছিল। অবশেষে আজ বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় ক্লাবটিকে নিয়ন্ত্রণে নিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি। জানা যায়, সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এই আনসার ও ভিডিপি ক্লাবটি। আনসার ও ভিডিপি ক্লাবটি ৩ শতক জমির উপর স্থাপিত এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের নামে। আজ আনসার ও ভিডিপি ক্লাবের সামনে ২০ টি বৃক্ষরোপণ করা হয়, এর মধ্যে ছিল মেহগনি, অর্জুন,নিম, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, আমড়া, তেতুল, হরিতকী, আম, পারুল গাছের চারা রোপন করেন, আদমদীঘী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষিকা আরিফা বানু, সান্তাহার ইউনিয়নের আনসার-ভিডিপি দল নেতা সোহাগ হোসেন, দলনেত্রী আনজুয়ারা বেগম, সান্তাহার ইউনিয়ন আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম, সহকারি আনোয়ার হোসেন সহ আনসার বাহিনী ও ভিডিপি সদস্যাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬